News Flash

  • Home
  • দিনের খবর
  • মেক্সিকোর শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৩৯, আহত আরও ৪০জন
Image

মেক্সিকোর শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ৩৯, আহত আরও ৪০জন

মেক্সিকো, ২৮ মার্চ(হি.স.): মেক্সিকোর শরণার্থী শিবিরে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৩৯ জনের। মঙ্গলবার ভোরবেলা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আমেরিকার সীমান্তের কাছে এই সিউদাদ জুয়ারেজ শহরে সাময়িকভাবে বসবাস করেন বহু শরণার্থী। এই শহর থেকেই আমেরিকায় প্রবেশের প্রস্তুতি নেন তাঁরা।

জানা গিয়েছে, গতকালই সিউদাদ জুয়ারেজের ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটে এসে পৌঁছেছিলেন ৭১ জন শরণার্থী । নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, শরণার্থীদের অধিকাংশই ভেনেজুয়েলার নাগরিক। তাঁদের কারোওর কাছেই আমেরিকায় ঢোকার জন্য বৈধ কাগজপত্র নেই বলেই ধারণা স্থানীয় আধিকারিকদের। এই শহর থেকেই একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা করেছেন শরণার্থীরা।

মঙ্গলবার খুব ভোরবেলায় আচমকাই আগুন ধরে যায় শরণার্থী শিবিরে। ভয় পেয়ে রীতিমতো হুড়োহুড়ি করে শিবির ছাড়ার চেষ্টা করেন তাঁরা। তবে অনেকেই আগুনের মধ্যেই আটকা পড়েন। দমকলবাহিনী ঘটনাস্থলে এসে বেশ কয়েকজনকে উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা বাড়তে পারে বলেই আশঙ্কা উদ্ধারকারীদের।

শরণার্থী শিবিরে আগুন লাগার কারণ সম্পর্কে সরকারের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। তবে আগুন লাগার আগেই শিবিরের ভিতরে কোনও সমস্যা দেখা গিয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, সিউদাদ জুয়ারেজ শহরে শরণার্থী শিবিরে একসঙ্গে এতজনের মৃত্যু কখনই হয়নি। তবে কী কারণে আগুন লাগল, সেই বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছে সিউদাদ জুয়ারেজের প্রশাসন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top