News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভাষণ শেষে ‘খেলা হবে’র প্রতীক হিসেবে ফুটবল ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা
Image

ভাষণ শেষে ‘খেলা হবে’র প্রতীক হিসেবে ফুটবল ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা

হুগলি, ২৮ মার্চ (হি. স.) : গত বিধানসভা ভোটের ধাঁচে এবারেও ভাষণ শেষে ‘খেলা হবে’র প্রতীক হিসেবে ফুটবল ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোট পর্যন্ত বিজেপিকে এককথায় মঙ্গলবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।

সিঙ্গুরের মাটি থেকেই তৃণমূল কংগ্রেসের অগ্রগতির যাত্রা শুরু। জমি আন্দোলনের সেই ভূমি থেকেই জোড়া ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা । গ্যাসের দামবৃদ্ধি থেকে জিএসটি, ১০০ দিনের কাজ থেকে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে তোপ দাগেন। তিনি এও বলেন, যে প্রতিবাদের অর্থ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চমকানো, ভয় দেখানো চলছে।

ইডি-সিবিআই তদন্ত প্রসঙ্গে মমতা বলেন, ঘরের মেয়েদেরও রেয়াত করছে না ওরা। তাঁর দাবি, সুপ্রিম কোর্ট নাকি মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছে এজেন্সিগুলোকে। প্রসঙ্গত, তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যা কে কবিতা সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি আবেদন করেছিলেন। এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কে কবিতাকে ডেকেছিল ইডি।

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল সরকারের বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পের কথা বারবার করে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করে বলেন, ওহে বাহবা নন্দলাল, এক হাজার একশো উনত্রিশ টাকায় ফুটছে বিনি পয়সার চাল। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে এদিন সেই আগের আগুন ফিরে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাগরদিঘি উপনির্বাচন এবং ত্রিপুরা বিধানসভা ভোটে ভরাডুবির জন্য বিজেপির সঙ্গেই কংগ্রেস-সিপিএমকে ফাঁসিকাঠে ঝোলাতে চাইছে তৃণমূল। আগামী দুটো ভোটেই যে মমতা সেই ছকে ময়দানে খেলতে নামবেন, তা এদিন স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top