নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ আগরতলা শহর ও শহরতলী এলাকাকে মশার উপদ্রব থেকে রক্ষা করা এবং নাবালিকা বিয়ে বন্ধ করা ও অল্প বয়সে গর্ভধারণ বন্ধ করা নিয়ে সোমবার আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এবছর রাজধানী আগরতলা শহর এলাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ নিগমের মেয়র নিজেও তা স্বীকার করেছেন৷ মশার উপদ্রব থেকে জনগণকে রক্ষা করার লক্ষ্যে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ নিয়মিত জল নিষ্কাশনে জ্ঞানগুলি পরিষ্কার করা এবং মশা নিধন করার লক্ষ্যে ফকিং আরো বেশি করে করা সহ আনুষঙ্গিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ সোমবার পৌর নিগমের কনফারেন্স হলে স্বাস্থ্য দপ্তর ও পুর নিগম আয়োজিত আলোচনা সভায় এসব বিষয় নিয়ে মতবিনিময় করা হয়৷ আলোচনা সভায় পুর নিগমের কপর্োরেটর সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং শহর এলাকার বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন মশার উপদ্রব থেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে আলোচনা করতে এবং সকলের সহযোগিতা আহ্বান করতে এই সবার আয়োজন করা হয়েছে৷ অল্প বয়সেই যাতে মেয়েদের বিয়ে না হয় এবং অল্প বয়সে যাতে সন্তান ধারণ না করেন সে বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আলোচনা চক্রে স্বাস্থ্য দপ্তরের পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস সহ অন্যান্যরা বিস্তারিত আলোচনা করেন৷

মশার উপদ্রব থেকে শহরবাসীকে রক্ষা করতে উদ্যোগ নিচ্ছে পুর নিগম
Tags:
Releated Posts
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…


















