News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মশার উপদ্রব থেকে শহরবাসীকে রক্ষা করতে উদ্যোগ নিচ্ছে পুর নিগম
Image

মশার উপদ্রব থেকে শহরবাসীকে রক্ষা করতে উদ্যোগ নিচ্ছে পুর নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷  আগরতলা শহর ও শহরতলী এলাকাকে মশার উপদ্রব থেকে রক্ষা করা এবং নাবালিকা বিয়ে বন্ধ করা ও অল্প বয়সে গর্ভধারণ বন্ধ করা নিয়ে সোমবার  আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এবছর রাজধানী আগরতলা শহর এলাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ নিগমের মেয়র নিজেও তা স্বীকার করেছেন৷ মশার উপদ্রব থেকে জনগণকে রক্ষা করার লক্ষ্যে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ নিয়মিত জল নিষ্কাশনে জ্ঞানগুলি পরিষ্কার করা এবং মশা নিধন করার লক্ষ্যে ফকিং আরো বেশি করে করা সহ আনুষঙ্গিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ সোমবার পৌর নিগমের কনফারেন্স হলে স্বাস্থ্য দপ্তর ও পুর নিগম আয়োজিত আলোচনা সভায় এসব বিষয় নিয়ে মতবিনিময় করা হয়৷ আলোচনা সভায় পুর নিগমের কপর্োরেটর সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং শহর এলাকার বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন মশার উপদ্রব থেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে আলোচনা করতে এবং সকলের সহযোগিতা আহ্বান করতে এই সবার আয়োজন করা হয়েছে৷  অল্প বয়সেই যাতে মেয়েদের বিয়ে না হয় এবং অল্প বয়সে যাতে সন্তান ধারণ না করেন সে বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আলোচনা চক্রে স্বাস্থ্য দপ্তরের পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস সহ অন্যান্যরা বিস্তারিত আলোচনা করেন৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top