News Flash

Image

প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়াররা৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী৷ উড়াবাড়ি এবং কপালীপাড়া এলাকায় দিনভর অভিযান চালিয়ে কোটি টাকার অধিক মূল্যের গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী৷ গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে৷মোহনপুরের উড়াবাড়ি এবং কপালীপাড়া এলাকায় ব্যাপক পরিমাণ অবৈধ গাঁজা চাষ হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ৷  গোপন আস্তানায় মজুদ রাখা অবৈধ গাঁজার ঠেকে হানা দিল সীমান্ত রক্ষী বাহিনী ও ডিআরআই৷ যৌথভাবে চলে এই অভিযান৷ অভিযানে উদ্ধার হয়েছে ১৩৮৫ কিলো অবৈধ শুকনো গাঁজা৷ গাঁজা চাষ এবং মজুদ রাখার সাথে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সীমান্তরক্ষী বাহিনী ও ডিআরআই৷ অভিযানের নেতৃত্বে ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর ৮০ নং ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ডেণ্ট রাজেশ কুমার ও ডিসিজি অশোক রঞ্জন রায়৷ উদ্ধার হওয়া গাঁজাগুলো নিয়ে যাওয়া হয় তারাপুর বিওপিতে৷ পরবর্তী সময়ে অভিযুক্তদের তুলে দেওয়া হয় সিধাই থানার পুলিশের হাতে৷ জানা গেছে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ২ কোটি ৭ লক্ষ ৭৫ হাজার টাকা৷ সীমান্ত রক্ষী বাহিনীর  এই সাফল্যে খুশি এলাকার সচেতন মানুষ৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সীমান্তরকি বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে৷ এদিকে পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে অভিযুক্তদের আদালতে সোপর্দ করেছে৷

Releated Posts

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top