নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়াররা৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী৷ উড়াবাড়ি এবং কপালীপাড়া এলাকায় দিনভর অভিযান চালিয়ে কোটি টাকার অধিক মূল্যের গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী৷ গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে৷মোহনপুরের উড়াবাড়ি এবং কপালীপাড়া এলাকায় ব্যাপক পরিমাণ অবৈধ গাঁজা চাষ হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ৷ গোপন আস্তানায় মজুদ রাখা অবৈধ গাঁজার ঠেকে হানা দিল সীমান্ত রক্ষী বাহিনী ও ডিআরআই৷ যৌথভাবে চলে এই অভিযান৷ অভিযানে উদ্ধার হয়েছে ১৩৮৫ কিলো অবৈধ শুকনো গাঁজা৷ গাঁজা চাষ এবং মজুদ রাখার সাথে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সীমান্তরক্ষী বাহিনী ও ডিআরআই৷ অভিযানের নেতৃত্বে ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর ৮০ নং ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ডেণ্ট রাজেশ কুমার ও ডিসিজি অশোক রঞ্জন রায়৷ উদ্ধার হওয়া গাঁজাগুলো নিয়ে যাওয়া হয় তারাপুর বিওপিতে৷ পরবর্তী সময়ে অভিযুক্তদের তুলে দেওয়া হয় সিধাই থানার পুলিশের হাতে৷ জানা গেছে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ২ কোটি ৭ লক্ষ ৭৫ হাজার টাকা৷ সীমান্ত রক্ষী বাহিনীর এই সাফল্যে খুশি এলাকার সচেতন মানুষ৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সীমান্তরকি বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে৷ এদিকে পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে অভিযুক্তদের আদালতে সোপর্দ করেছে৷

প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করল বিএসএফ
Tags:
Releated Posts
খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ
আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…
স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল
আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…
গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…
অস্থায়ী সাঁকোই ভরসা, সেতুর দাবিতে দীর্ঘদিনের অপেক্ষায় ধনচন্দ্র পাড়ার ৬০ পরিবার
আগরতলা, ১১ জুন: দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিবপুর এডিসি ভিলেজের প্রত্যন্ত ধনচন্দ্র পাড়ার প্রায় ৬০টি…


















