News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিরাপত্তায় গলদ! কর্ণাটকে ফের প্রধানমন্ত্রীর কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের
Image

নিরাপত্তায় গলদ! কর্ণাটকে ফের প্রধানমন্ত্রীর কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের

বেঙ্গালুরু, ২৫ মার্চ (হি.স.): ফের কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা গলদ । শনিবার কর্ণাটকের দেবনাগিরিতে প্রধানমন্ত্রী মোদীর রোডশো চলাকালীন নিরাপত্তা লঙ্ঘন করে নিরাপত্তা বলয়ে ঢোকার চেষ্টা করে এক যুবক । এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

চলতি বছর ১২ জানুয়ারী কর্ণাটকের হুবলিতে জাতীয় যুব উৎসবে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে নেমে কর্মসূচিস্থলে যাচ্ছিলেন তিনি। গাড়ির পাদানিতে দাঁড়িয়ে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর পাশ দিয়ে ছুটছিলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। তখনই নিরাপত্তা বলয় টপকে মোদীর একেবারে কাছে পৌঁছে যান ওই যুবক। তাঁকে মালা দিতে যান। প্রধানমন্ত্রী হাতে মালাটি নিয়ে এক রক্ষীকে দিয়ে দেন। এই ঘটনার পরেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই ঘটনার আড়াই মাসের মধ্যে ফের প্রধানমন্ত্রীর কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের। এবারও ঘটনাস্থল সেই কর্ণাটক । শনিবার রাজ্যের দেবনাগিরিতে প্রধানমন্ত্রী মোদীর রোডশো চলাকালীন নিরাপত্তা লঙ্ঘন করে নিরাপত্তা বলয়ে ঢোকার চেষ্টা করলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। যদিও প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগেই ওই যুবককে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।তবে এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top