নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ রামঠাকুর পাঠশালা গার্লস সুকলের এন এস এস ইউনিটের উদ্যোগে সাত দিন ব্যাপী বিশেষ ক্যাম্পের সূচনা হয় শনিবার৷ এই শিবিরের সূচনা করেন মেয়র দীপক মজুমদার৷ সাত দিন ব্যাপী বিশেষ ক্যাম্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ষ্টেট এন এস এস অফিসার ডাঃ চিরঞ্জিত ভৌমিক, কপর্োরেটার অঞ্জনা দাস, এস এম সি কমিটির সম্পাদক স্বপন দাস সহ অন্যান্যরা৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্প৷ আগামী প্রজন্ম যারা রাষ্ট্র গঠন করবে এবং নিজের পরিবারকে রক্ষা করবে তাদেরকে কিছু কিছু বিষয়ের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে৷ এতে তারা সমৃদ্ধ হবেন৷ পড়াশুনার বাইরে গিয়ে তাদের সমাজ জীবনের ক্ষেত্রে তা ভূমিকা নেবে বলে জানান মেয়র দীপক মজুমদার৷

এনএসএস ইউনিটের সপ্তাহব্যাপী শিবির শুরু
Tags:
Releated Posts
জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক
কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী
আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…
জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা
আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…
বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…


















