News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফুড সেফটি সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে তেলিয়ামুড়া প্রশাসনিক শিবির
Image

ফুড সেফটি সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে তেলিয়ামুড়া প্রশাসনিক শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন উদ্যোগে হয় শিবির৷ শনিবার খোয়াই স্বাস্থ্য আধিকারিক এর সহায়তায় ফুড সেফটি সার্টিফিকেট প্রসঙ্গ নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়৷ তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে শনিবার খোয়াই স্বাস্থ্য আধিকারিক এর সহায়তায় ফুড সেফটি সার্টিফিকেট প্রসঙ্গ নিয়ে এক শিবির অনুষ্ঠিত হয়৷ এই শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, মার্চেন্ট এসোসিয়েশনের সহ সভাপতি সহ খোয়াই জেলা স্বাস্থ্য এবং খাদ্য আধিকারিকের এক প্রতিনিধি দল৷ এদিন তেলিয়ামুড়া শহরের হোটেল, রেস্তোরা, মিষ্টির দোকান, ফাস্টফুড ব্যবসায়ীরা এই শিবিরে অংশ নেন৷ প্রতিনিধি দলটি ফুড সেফটি বিষয় নিয়ে ছোট পরিসরে একটি ট্রেনিংও করায়৷ এদিকে ফুড সেফটি সার্টিফিকেট সংগ্রহ করতে হয় খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয় থেকে৷ সেই অফিসটি খোয়াই ধলাবিল এলাকায় হওয়াতে তেলিয়ামুড়া একাংশ ব্যবসায়ীরা ফুড সেফটি সার্টিফিকেটটি সংগ্রহ করতে অসুবিধার সম্মুখীন হন৷  তেলিয়ামুড়ার ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়াতে খোয়াইয়ের ধলাবিল এলাকায় জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে যাওয়াটা এক অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়৷ তাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন উদ্যোগী হয়ে এই শিবিরটি করা হয়৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top