News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিলথৈয়ে প্রস্তাবিত জায়গা পরিদর্শন
Image

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিলথৈয়ে প্রস্তাবিত জায়গা পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ আর্য ভট্ট  আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করল  কর্তৃপক্ষ৷ ধর্মনগর থানাধীন পশ্চিম তিলথৈই পালগায়ে বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা পরিদর্শন করে তারা৷ সহসাই শুরু হবে নির্মাণ কাজ৷  শনিবার ধর্মনগর থানাধীন পশ্চিম তিলথৈই পালগায়ে বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা পরিদর্শন করল কর্তৃপক্ষ৷ উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডঃ গুঞ্জন বানসাল, সেক্রেটারি রমণ কুমার এবং প্রাক্তন বিধায়িকা মদিনা দেবনাথ৷ সেক্রেটারি রমণ  কুমার জানান নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার প্রথম বৈঠকে এই বিশ্ববিদ্যালয়ের  বিল পাস হয়েছে৷  তার জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি৷ অতিসত্বর নির্মাণ এর কাজ শুরু হবে বলে তিনি জানান৷ জনপ্রতিনিধি মলিনা দেবনাথ জানান  তিনি উপনির্বাচনে জয়ী হয়ে ৬ মাস বিধায়ক হিসেবে ছিলেন৷ সেই সময় যুবরাজ নগরেরবাসীর জন্য তিনি একটি  বিশ্ব বিদ্যালয়ের আবেদন জানিয়েছিলেন৷ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই দাবি মেনে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করার অনুমোদন দিয়েছেন৷ নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার প্রথম অধিবেশনে  বিলটি পাস হয়ে যাওয়ায়  তিনি যুবরাজনগর বাসির পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানান৷ তিনি আরো বলেন যুবরাজনগর এতদিন ব্রাত্য ছিল৷  এখন যুবরাজনগর রাজ্য তথা দেশবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top