নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ শুক্রবার রাতে রাজধানীর হাপানিয়াস্থিত বইমেলার সামনে থেকে সন্দেহ জনক সুভাষ রুদ্র পাল নামে এক ব্যক্তিকে আটক করে আমতলী থানার পুলিশ৷ পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মেলাঘর থেকে রঞ্জিত সরকার নামে আরও এক ব্যক্তিকে আটক করে আমতলী থানার পুলিশ৷ একই সাথে উদ্ধার করা হয় টিআর০১-আর-৮৮৯৬ নাম্বারের একটি বাইক৷ শনিবার এস.ডি.পি.ও জানান শুক্রবার হাপানিয়াস্থিত বইমেলার সামনে থেকে আমতলি থানার পুলিশ বাইক চোর সন্দেহে সুভাষ রুদ্র পালকে আটক করে৷ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে ১২ মার্চ আগরতলার সাইন্স সিটির সামনে থেকে যে বাইকটি চুরি হয়েছে সেই বাইকটি মেলাঘর রঞ্জিত সরকারের কাছে রয়েছে৷ এই বাইক চুরির সাথে সুভাষ রুদ্র পাল ও রঞ্জিত সরকার যুক্ত রয়েছে৷ সেই মোতাবেক রঞ্জিত সরকারকে আটক করা হয়েছে এবং বাইকটি উদ্ধার করা হয়েছে৷ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷

বাইক সহ দুই চোর আটক
Tags:
Releated Posts
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















