News Flash

Image

বাইক সহ দুই চোর আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ শুক্রবার রাতে রাজধানীর হাপানিয়াস্থিত বইমেলার সামনে থেকে সন্দেহ জনক সুভাষ রুদ্র পাল নামে এক ব্যক্তিকে আটক করে আমতলী থানার পুলিশ৷ পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মেলাঘর থেকে রঞ্জিত সরকার নামে আরও এক ব্যক্তিকে আটক করে আমতলী থানার পুলিশ৷ একই সাথে উদ্ধার করা হয় টিআর০১-আর-৮৮৯৬ নাম্বারের একটি বাইক৷  শনিবার এস.ডি.পি.ও  জানান শুক্রবার হাপানিয়াস্থিত বইমেলার সামনে থেকে আমতলি থানার পুলিশ বাইক চোর সন্দেহে সুভাষ রুদ্র পালকে আটক করে৷ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে ১২ মার্চ আগরতলার সাইন্স সিটির সামনে থেকে যে বাইকটি চুরি হয়েছে সেই বাইকটি মেলাঘর রঞ্জিত সরকারের কাছে রয়েছে৷ এই বাইক চুরির সাথে সুভাষ রুদ্র পাল ও রঞ্জিত সরকার যুক্ত রয়েছে৷ সেই মোতাবেক রঞ্জিত সরকারকে আটক করা হয়েছে এবং বাইকটি উদ্ধার করা হয়েছে৷ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

উদয়পুরে পুলিশের তৎপরতায় উদ্ধার ১০টি হারিয়ে যাওয়া মোবাইল, মালিকদের হাতে তুলে দিল রাধাকিশোরপুর থানার পুলিশ

উদয়পুর, ১৯ আগস্ট: উদয়পুর মহকুমায় পরপর মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১০টি মোবাইল ফোন উদ্ধার…

ByByReshmi Debnath Aug 19, 2026

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top