News Flash

Image

করিমগঞ্জের কালীগঞ্জে খুন স্কুল ছাত্রী, ধৃত ঘাতক

করিমগঞ্জ (অসম), ২৪ মার্চ (হি.স.) : করিমগঞ্জের কালীগঞ্জে খুন স্কুল ছাত্রী । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে বৃহত্তর কালীগঞ্জ এলাকা জুড়ে ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার কালীগঞ্জ অঞ্চলের বানিয়ারগোল এলাকার দলফা গ্রামে । ঘটনার খবর পেয়ে ছুটে গেছেন জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস । কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় চন্দ্র সিংহ তদন্তে নেমে গ্রেফতার করেছেন ঘাতক জমিল আহমেদকে ।

জানা যায়, নৃশংসভাবে খুন হওয়া যুবতীর নাম মনোয়ারা বেগম । সে কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, কালীগঞ্জ অঞ্চলের দলফা গ্রামের ফকর উদ্দিনের মেয়ে মনোয়ারা বেগম এবং প্রতিবেশী উস্তার আলির মেয়ে সাদিয়া বেগম একই ক্লাসে পড়াশোনা করে। শুক্রবার হটাৎ করে তার বান্ধবী সাদিয়া তাকে বাড়িতে ডাকলে ঘাতক জমিল আহমদ একটি ধারালো দা দিয়ে পেছন থেকে সাদিয়ার ঘাড়ে কোপ বসায় এবং একই কোপে গলার অর্ধেক অংশ কেটে যায় । দায়ের কোপে মনোয়ারা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে চট পট করতে করতে মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ডলে পড়ে ।

খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় চন্দ্র সিংহ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জের সিভিল হাসপাতালের মর্গে পাঠানো । গ্রেফতার করা হয় ঘাতক জমিলকে ।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top