News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আদালতে বিস্ফোরক মন্তব্য ইডি-র আইনজীবীর
Image

পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আদালতে বিস্ফোরক মন্তব্য ইডি-র আইনজীবীর

কলকাতা, ২৪ মার্চ (হি স)। পার্থ চট্টোপাধ্যায় হলেন দুর্নীতির মাস্টারমশাই, বাকিরা তাঁর ছাত্র’। আদালতে এই বিস্ফোরক মন্তব্য করলেন ইডি-র আইনজীবী।

শুক্রবার ইডি-র আইনজীবী দাবি করলেন, “দুর্নীতি হয়েছে এমন পুরসভার সংখ্যা প্রতিদিন বাড়ছে। ছোটখাটো সোনার খনি নয়, আমরা ঢুকেছি সীমাহীন এক সোনার খনিতে। চাকরি বিক্রির টাকা ঢুকতে ভুয়ো কোম্পানিতে, সেখান থেকে টাকা নিয়ে কেনা হত সম্পত্তি। এখনও পর্যন্ত শান্তনুর ১৩টি নিজস্ব সম্পত্তির হদিশ, বেনামে ৫টি সম্পত্তির হদিশ। বছরে শান্তনুর বেতন ছিল ৬ লক্ষ, সম্পত্তি কোটি কোটি টাকার, বসন্ত, গ্রীষ্মের পর বৃষ্টি এলে দেখা যায় রামধনু, আমরা সেদিকেই এগোচ্ছি”, দাবি ইডি-র।

বৃহস্পতিবার আদালতে কিছু বলতে চেয়ে সময় চেয়েছিলেন পার্থ। এরপর তিনি কার্যত নিজের ঢাকও কিছুটা পিটিয়ে দিয়েছিলেন। বলেছিলেন তাঁর বংশ পরিচয়ের কথা। তিনি যে ভালো ছাত্র ছিলেন সেটাও জানিয়ে দেন। তবে সেই ভালো ছাত্রকে একেবারে দুর্নীতির মাস্টারমশাই বলে উল্লেখ করল ইডি।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top