News Flash

  • Home
  • খেলা
  • প্রেসক্লাবে স্পোর্টস এন্ড গেমস আজ দাবা, কাল ক্রিকেট
Image

প্রেসক্লাবে স্পোর্টস এন্ড গেমস আজ দাবা, কাল ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ।। আগরতলা প্রেসক্লাব আয়োজিত “গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৩ চলছে জোরকদমে। আগামী ২৬ মার্চ, রবিবার, আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা। অংশগ্রহণকারী ৪০ জন ক্রিকেটার সাংবাদিককে চারটি দলে ভাগ করে নকআউট প্রথায় প্রতিযোগিতা অনুষ্ঠিত। এছাড়া মহিলা সাংবাদিক ও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের মহিলা ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের অন্যতম রঞ্জি অধিনায়ক তথা প্রাক্তন ক্রিকেটার রাজীব দেববর্মা। এদিকে আগামীকাল আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাতে সহযোগিতায় থাকবে মেট্রিক্স চেস একাডেমি। অংশগ্রহণেচ্ছু সাংবাদিক খেলোয়াড় অর্থাৎ নির্দিষ্ট সময়ে যাঁরা নাম নথিভুক্ত করেছেন, তাদের প্রত্যেককে ঠিক বেলা এগারোটার মধ্যে প্রতিযোগিতা স্থলে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে প্রেসক্লাবের স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনর অভিষেক দে প্রমুখ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আগামীকাল দাবা প্রতিযোগিতার পর ক্রমান্বয়ে ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। আগরতলা প্রেসক্লাবের সচিব রমাকান্ত দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top