ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ।।উদ্বোধনী দিনে মহকুমার প্রতিপক্ষ অমরপুর মহকুমা। সোনামুড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে হবে ম্যাচটি। ২৫ মার্চ। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। ২৮ মার্চ কৈলাসহর, ২৯ মার্চ অমরপুর এবং ১ এপ্রিল গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে সদর ‘বি’-র বিরুদ্ধে। আসরে অংশগ্রহণের জন্য ১৪ সদস্যের মহকুমার দল ঘোষনা করেন সচিব শিবায়ন দাস। ঘোষিত দল: করণ দেব,রাজদীপ সাহা, অয়েশ সাহা, অভিরূপ দাস, সম্রাট চৌধুরি, এসব চক্রবর্তী,মনোজিৎ সরকার, ওমপ্রকাশ চক্রবর্তী, সান চক্রবর্তী, রাজেশ দাস, দেবব্রত পাল, পৃথ্বিরাজ দেব, রাজীব পাল এবং দীপ্তনীল দাস।

রাজ্য ক্রিকেটকে সামনে রেখে জিরানীয়া মহকুমা দলও ঘোষিত
Tags:


















