News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে ক্রিকেট ফাইনালে পানিসাগর
Image

ধর্মনগরে ক্রিকেট ফাইনালে পানিসাগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ।।ফাইনালে উঠলো পানিসাগর। রাজ্য রঞ্জি দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রজত দে-‌র হাত ধরে। আসরের দ্বিতীয় সেমিফাইনালে পানিসাগর ৮ উইকেটে পরাজিত করে এন এস সরণীকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার একতরফা খেলে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নেয় পানিসাগর। দলের শক্তি বাড়াতে এদিন রাজত কে দলে নেয় পানিসাগরের কর্তারা। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে এন এস সরণী ১১৯ রান করে। দলকে শতরানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন দেবপ্রসাদ সিনহা। দল যখন খাদের কিনারায় তখনই ২২ গজে ব্যাট হাতে রুখে দাড়ান দেবপ্রসাদ। করেন ৫২ রান। ওই রান করতে ৯২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারি মারেন দেবপ্রসাদ। পানিসাগরের পক্ষে মুন্না (‌৪/‌২১) এবং জয় পাল (‌৩/‌২৩) সফল বোলার।‌‌ জবাবে খেলতে নেমে পানিসাগর ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাণু দাস ৭১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৫০ এবং রজত দে ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রজত। এদিকে বৃষ্টির জন্য ও পি সি এবং সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টারের ম্যাচটি ২৬ মার্চ হবে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top