নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ সীমান্ত এলাকার নাগরিকদের সাথে আরও বেশি করে সুসম্পর্ক গড়ে তুলতে শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত সিভিক একশন প্রোগ্রাম করলো ১৫০ ব্যাটেলিয়ান বিএসএফ জুয়ানরা৷ কমলনগর আনন্দনগর বিওপির মাঠে সিভিক একশন প্রোগ্রাম এর মাধ্যমে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির,ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ,এলাকার অসহায় গরিব-দুঃখীদের জন্য সেলাই মেশিন বিতরণ,খেলার যাবতীয় সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়৷ স্বাস্থ্য শিবিরে প্রায় ২২০ দারিদ্র শ্রেণীর নিচে বসবাসকারী রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা সহ বিনামূল্যে ওষুধ বিলি করা হয়৷ তাছাড়া ১৫০তম ব্যাটেলিয়ানের অধীনস্থ থাকা প্রায় ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাবতীয় সরঞ্জাম বিতরণ করা হয়৷ তার মধ্যে ছিল ১৫টি সেলাই মেশিন ১২টি বাইসাইকেল ২২০জন রোগীদের বিনামূল্যে ঔষধ বিলি করা হয়৷বিনামূল্যে ঔষধ ও বাইসাইকেল পেয়ে খুশি সুকলের ছাত্র-ছাত্রীরা৷আদমপুর এলাকার এক সুকলছাত্রী বাইসাইকেল পেয়ে দারুন খুশি৷ উপস্থিত ছিলেন বিএসএফের ১৫০ তম ব্যাটেলিয়ানের পি সি পূজারী , ১৫০ তম ব্যাটেলিয়ান বক্সনগর বিওপির কোম্পানি কমান্ডার বিনোদ দেববরানি, বাতাদোলা বিওপির কোম্পানি কমান্ডার অশোক মেডিওয়াল৷

বিএসএফের সামাজিক কর্মসূচি কমলনগরে
Tags:
Releated Posts
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…


















