News Flash

Image

 বিএসএফের সামাজিক কর্মসূচি কমলনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷  সীমান্ত এলাকার নাগরিকদের সাথে আরও বেশি করে সুসম্পর্ক গড়ে তুলতে শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত সিভিক একশন প্রোগ্রাম করলো ১৫০ ব্যাটেলিয়ান বিএসএফ জুয়ানরা৷  কমলনগর আনন্দনগর বিওপির মাঠে সিভিক একশন প্রোগ্রাম এর মাধ্যমে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির,ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ,এলাকার অসহায় গরিব-দুঃখীদের জন্য সেলাই মেশিন বিতরণ,খেলার যাবতীয় সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়৷ স্বাস্থ্য শিবিরে প্রায় ২২০ দারিদ্র শ্রেণীর নিচে বসবাসকারী রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা সহ বিনামূল্যে ওষুধ বিলি করা হয়৷ তাছাড়া ১৫০তম ব্যাটেলিয়ানের অধীনস্থ থাকা প্রায় ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাবতীয় সরঞ্জাম বিতরণ করা হয়৷ তার মধ্যে ছিল ১৫টি সেলাই মেশিন ১২টি বাইসাইকেল ২২০জন রোগীদের বিনামূল্যে ঔষধ বিলি করা হয়৷বিনামূল্যে ঔষধ ও বাইসাইকেল পেয়ে খুশি সুকলের ছাত্র-ছাত্রীরা৷আদমপুর এলাকার এক সুকলছাত্রী বাইসাইকেল পেয়ে দারুন খুশি৷  উপস্থিত ছিলেন বিএসএফের ১৫০ তম ব্যাটেলিয়ানের পি সি পূজারী , ১৫০ তম ব্যাটেলিয়ান বক্সনগর বিওপির কোম্পানি কমান্ডার বিনোদ দেববরানি, বাতাদোলা বিওপির কোম্পানি কমান্ডার অশোক মেডিওয়াল৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top