News Flash

  • Home
  • খেলা
  • ভারতের মাটিতে পা রাখলেন বেন স্টোকস, উচ্ছ্বসিত সিএসকে সমর্থকরা
Image

ভারতের মাটিতে পা রাখলেন বেন স্টোকস, উচ্ছ্বসিত সিএসকে সমর্থকরা

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : আইপিএলে খেলতে শুক্রবার ভারতের মাটিতে পা রাখলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। টুইটারে ছবি পোস্ট করে ভারতে আসার কথা নিজেই ঘোষণা করেছেন এই অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসের জার্সি পরে খেলতে যে তিনি প্রস্তুত, তারও আগাম ইঙ্গিত দিলেন স্টোকস।

সিএসকে ১৬.২৫ কোটি টাকার বিনিময়ে কিনেছে বেন স্টোকসকে। আইপিএলে সবচেয়ে বেশি নজর থাকছে তাঁর উপরেই। ২০১৭ সালে তাঁকে ১৪ কোটিতে কিনেছিল পুনে সুপার জায়েন্ট। ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে সিএসকে। প্রতিপক্ষ দল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি।
আইপিএলের ইতিহাসে ৪৩টি ম্যাচ খেলেছেন স্টোকস। ব্যাটার হিসেবে দুটো শতরান এবং দুটো অর্ধশতরান মিলিয়ে মোট ৯২০ রান রয়েছে তাঁর ঝুলিতে। বোলার হিসেবে রয়েছে ২৮টি উইকেট।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top