News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট
Image

তেলিয়ামুড়া হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ মুখ্যমন্ত্রীর আবেদনের পরেও রক্তশূণ্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল৷ ব্লাড ব্যাঙ্ক প্রায় দীর্ঘ চার মাস ধরে রক্তশূন্য৷ প্রয়োজনীয় রক্তের অভাবে হন্য হয়ে ঘুরছে মুমূর্ষু রোগীর পরিজনরা৷ গত ২০২২ সালের সেপ্ঢেম্বর মাসে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার হাত ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার চালু হয়েছিল৷ এই ব্লাড সেন্টারটি চালু হওয়ার পর মুমূর্ষ রোগী সহ তাদের আত্মীয় পরিজনদের মুখে হাসি ফুটেছিল৷ এবং সেই সাথে মুমূর্ষু রোগীরা ব্লাড সেন্টার থেকে ব্লাড পরিষেবা নিতেও আরম্ভ করেছিল৷ কিন্তু আচমকাই এই ব্লাড সেন্টারটি রক্তশূন্য হয়ে পড়ে৷ জানা যায়, ব্লাড সেন্টারটি চালু হওয়ার পর থেকে এলাকার ক্যান্সার আক্রান্ত রোগীরা বেশ উপকৃত হয়েছিল৷ ব্লাড সেন্টারে রক্তশূন্য প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার চন্দন দেববর্মার কাছে জানতে চাইলে, তিনি সাফ জানিয়ে দেন এই সেন্টারে রক্তের কোনো সংকট নেই৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারে প্রচন্ড রক্ত সংকট চলছে বর্তমানে৷ তবে এম.ও.আই.সি তথা চিকিৎসক অজিত দেববর্মা তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন সামাজিক সহ অন্যান্য সংগঠনগুলির প্রতি আহ্বান জানান স্বেচ্ছায় রক্তদান করার জন্য এগিয়ে আসতে৷

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top