News Flash

  • Home
  • দিনের খবর
  • নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভুবনেশ্বর, ২৩ মার্চ (হি.স.) : বিজেডি প্রধান তথা ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে ভুবনেশ্বরে ওডিশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো।এদিন বৈঠক শেষে ওডিশার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে ওডিশার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। বৈঠকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কীভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি তিনি আরও জানান, বিজেডি নেতার সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে গভীর আলোচনা হয়েছে। মমতা বলেন, নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার, দেশের মানুষ যাতে নিরাপদে থাকেন তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। তবে দুই রাজনৈতিক দলের নেতা-নেত্রীর মধ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তৃতীয় ফ্রন্ট নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না সেই বিষয়ে কেউ মুখ খোলেননি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top