News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুপস্থিত বিচারপতি, দিল্লি হাইকোর্টে ফের পিছল অনুব্রতর জামিনের আবেদনের শুনানি
Image

অনুপস্থিত বিচারপতি, দিল্লি হাইকোর্টে ফের পিছল অনুব্রতর জামিনের আবেদনের শুনানি

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : ফের পিছল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে অনুব্রতর জামিনের আবেদনের শুনানির কথা ছিল। তবে বিচারপতি দীনেশ শর্মা অনুপস্থিত থাকায় মামলার শুনানি পিছিয়ে যায়। পরবর্তী শুনানি হবে আগামী ২৯ মার্চ।

গত বছরের আগস্ট মাসে বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। তদন্তে তাঁর নামে ও বেনামে বহু সম্পত্তির খোঁজ মেলে। এরপর ইডি’র নজরে পড়েন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতকন্যা সুকন্যাকে দিল্লিতে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরার পর গত ১৭ নভেম্বর গ্রেফতার করে ইডি।
এরপর তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানায় ইডি। সেই সময় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই পালটা হিসাবে দিল্লিযাত্রা ঠেকাতে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানান অনুব্রত মণ্ডল। যদিও দিল্লি যাত্রা রোখা যায়নি। দিল্লিতে ইডি হেফাজত শেষে আপাতত তিহাড় জেলই ঠিকানা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার। আরও একবার দিল্লি হাই কোর্টে জামিনের আবেদন সংক্রান্ত মামলাই পিছিয়ে গেল। বিচারপতি অনুপস্থিত থাকায় মামলার শুনানি পিছিয়ে গিয়েছে বলেই খবর। মামলার পরবর্তী শুনানি হবে ২৯ মার্চ।

Releated Posts

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top