News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদী পদবি মন্তব্যের জেরে রাহুল গান্ধী দোষী সাব্যস্ত, জামিনও দিল সুরাটের জেলা আদালত
Image

মোদী পদবি মন্তব্যের জেরে রাহুল গান্ধী দোষী সাব্যস্ত, জামিনও দিল সুরাটের জেলা আদালত

সুরাট, ২৩ মার্চ (হি.স.): ‘মোদী পদবি’ মন্তব্যের জন্য অস্বস্তিতে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুল গান্ধীকে ‘মোদী পদবি’ মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করেছে গুজরাটের সুরাট জেলা আদালত। ‘মোদী উপাধি’ মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে দায়ের হয়েছিল ফৌজদারি মানহানির মামলা, তাতেই রাহুলকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী স্লোগান তুলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানাতেই এই রব তুলেছিলেন কংগ্রেস নেতা। এমনই ভাবে এক জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে রাহুল বলেছিলেন, ‘সব মোদীরা কেন চোর হয়?’ তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে, নীরব মোদী, ললিত মোদীকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। তবে এতে ‘মোদী’ পদবীর সকলের অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এই মর্মে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলা হয়েছিল। সেই মামলারই বৃহস্পতিবার রায়দান করল আদালত। আদালতের তরফে এই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দিল্লি থেকে বৃহস্পতিবার সকালেই সুরাটে পৌঁছে যান রাহুল, সশরীরে হাজিরা দেন জেলা আদালতে।

বৃহস্পতিবার আদালতে সশরীরে উপস্থিত ছিলেন রাহুল। তাঁর উপস্থিতিতেই রায় দেয় আদালত। রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের নির্দেশও দেয় আদালত। তবে, ৩০ দিনের জন্য জামিন মঞ্জুর হয়েছে রাহুলের। জেলা আদালতের রায়কে এই সময়ের মধ্যে চ্যালেঞ্জ জানাতে পারবেন তিনি। আদালত দু’বছরের সাজা শুনিয়েছে রাহুলকে। তাতে তাঁর সাংসদ পদ বাতিল হতে পারে।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

গুজরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর/নয়াদিল্লি, ১৩ এপ্রিল(আইএএনএস): গুজরাতের সুরেন্দ্রনগর জেলা-তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 13, 2026

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top