News Flash

  • Home
  • খেলা
  • তপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শেষ দুটি কো: ফাইনাল আজ
Image

তপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শেষ দুটি কো: ফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।।শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ। এম বি বি স্টেডিয়ামে সংহতি খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে এবং নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সদ্য সুপার ডিভিশন লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন স্ফুলিঙ্গ খেলবে ও পি সি-‌র বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেটে। ৪ দলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে সংহতি এবং স্ফুলিঙ্গ। দুদলেই রয়েছে একঝঁাক প্রতিভাবান ক্রিকেটার। ভিনরাজ্য থেকে দুই ক্রিকেটারকে এনে নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়ে নিয়েছে স্ফুলিঙ্গ ক্লাবের। লক্ষ্য একটাই, মরশুমে দ্বিমুকুট জয় করা নিয়ে। কোচ দীপক ভাটনাগরও আজ জয় পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। এদিন অনুশালনে পিল্ডিং এর উপর জোর দেন কোচ। এদিকে সংহতির কোচ সঞ্জীব সাহাও আজ জয় পাওয়া নিয়ে আশাবাদী। সুপার ডিভিশনে সাফল্য না পাওয়া সংহতির ক্রিকেটারদের চোখ এখন নকআউট ট্রফির দিকে। সেই স্বপ্ন পূরণ করার জন্য অনুশীলনেও যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে রাণা দত্ত-‌দের। তবে চলমান এবং ও পি সি যে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়বে না তা বলাবাহুল্য। দুই দলই চাইছে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে। ফলে লড়াই জমবে বলাবাহুল্য।

Releated Posts

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top