ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।।শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ। এম বি বি স্টেডিয়ামে সংহতি খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে এবং নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সদ্য সুপার ডিভিশন লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন স্ফুলিঙ্গ খেলবে ও পি সি-র বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেটে। ৪ দলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে সংহতি এবং স্ফুলিঙ্গ। দুদলেই রয়েছে একঝঁাক প্রতিভাবান ক্রিকেটার। ভিনরাজ্য থেকে দুই ক্রিকেটারকে এনে নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়ে নিয়েছে স্ফুলিঙ্গ ক্লাবের। লক্ষ্য একটাই, মরশুমে দ্বিমুকুট জয় করা নিয়ে। কোচ দীপক ভাটনাগরও আজ জয় পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। এদিন অনুশালনে পিল্ডিং এর উপর জোর দেন কোচ। এদিকে সংহতির কোচ সঞ্জীব সাহাও আজ জয় পাওয়া নিয়ে আশাবাদী। সুপার ডিভিশনে সাফল্য না পাওয়া সংহতির ক্রিকেটারদের চোখ এখন নকআউট ট্রফির দিকে। সেই স্বপ্ন পূরণ করার জন্য অনুশীলনেও যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে রাণা দত্ত-দের। তবে চলমান এবং ও পি সি যে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়বে না তা বলাবাহুল্য। দুই দলই চাইছে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে। ফলে লড়াই জমবে বলাবাহুল্য।

তপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শেষ দুটি কো: ফাইনাল আজ
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















