News Flash

Image

২৬ মার্চ রামনগরে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ ব্লাড ব্যাংক রক্তের ঘাটতি মেটাতে রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে আগামী ২৬ মার্চ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷৷ ৭ রামনগর মন্ডলের উদ্যোগে আগামী ২৬ মার্চ মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে৷ আজ সাংবাদিক সম্মেলনে জানান কপর্োরেটর তুষার কান্তি ভট্টাচার্য৷ পাশাপাশি উপস্থিত ছিলেন কপর্োরেটর অভিষেক দত্ত ও যুব মোর্চা এবং মহিলা মোর্চার রামনগর মন্ডল সভাপতিগন৷ মোট ৩০০ ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে বলে জানান তুষার বাবু৷ পাশাপাশি সেদিন নরেন্দ্র মোদিজীর মন কি বাত অনুষ্ঠানও কর্মকর্তারা সবাই মিলে শুনবেন৷  রক্তদানকে সফল করে তোলার জন্য দলীয় নেতা কর্মী সমর্থক সহ সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে এগিয়ে আসার জন্য উদ্যোক্তাদের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top