News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মরণোত্তর পদ্মশ্রী পেলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা
Image

মরণোত্তর পদ্মশ্রী পেলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা

আগরতলা, ২২ মার্চ (হি. স.) : মরণোত্তর পদ্মশ্রী পেলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি জোট শরিক আইপিএফটি-র প্রাক্তন সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা। আজ তাঁর ছেলে সুব্রত দেববর্মা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্মশ্রী গ্রহণ করেছেন। এছাড়াও  ত্রিপুরায় বিশিষ্ট সমাজসেবী বিক্রম বাহাদুর জমাতিয়া পদ্মশ্রী গ্রহণ করেছেন।  

এ-বিষয়ে সামাজিক মাধ্যমে বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী(মরণোত্তর) সম্মানে ভুষিত করেছেন। এই গৌরবময় মূহুর্তে আমি শ্রদ্ধাচিত্তে তাঁকে স্মরন করি এবং ত্রিপুরার জাতি-জনজাতির সার্বিক কল্যাণে তাঁর অবদানের প্রতি এই সম্মাননা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top