News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় গণহারে চুরি, চার চোরকে জালে তুলল পুলিশ
Image

বিলোনীয়ায় গণহারে চুরি, চার চোরকে জালে তুলল পুলিশ

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷  চুরি নিয়ে বিলোনিয়া মহকুমা পুলিশ প্রশাসনের ব্যর্থতার মাঝে  মহকুমার পিআর বাড়ি  থানায় পুলিশ  এই থানার বিভিন্ন এলাকায় চুরির ঘঠনায় জড়িত এক দল চোরের হদিশ করতে পারল৷ এই থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ৭জন চোরের মধ্যে ৪জনকে গতকাল গ্রেপ্তার করল সাথে মিলল চুরি হওয়া বিভিন্ন  সামগ্রীও৷ গ্রেপ্তার হওয়া চার চোর হল শ্যামল দেবনাথ, নান্টু দেবনাথ, আপন দেবনাথ এবং সুজিত ভৌমিক৷ এছাড়াও বাসুদাস  জওহরলাল দাস ও কবীর মিয়া  নামে  তিন চোর৷ পলাতক বলে জানান বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ কুমার পাল৷ তিনি আরো জানান এই তিনজন সহ বিলোনিয়া চুরির ঘটনায় যুক্তদের ধরতে অভিযান এবং তল্লাশি জারি রয়েছে৷ বিলোনিয়া মহকুমা পুলিশের চুরি এবং চোর নিয়ে ব্যর্থতার মদ্যে আংশিক সফলতা মিলল পিআরবাড়ি থানার এই সাফল্যে৷ কিন্তু শহর এবং শহরতলির নিরাপত্তা দিতে এখনো ব্যর্থ পুলিশ প্রশাসন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top