News Flash

  • Home
  • প্রধান খবর
  • সভার কাজ ঠিকভাবে চলুক তা বিরোধীরা চাইছে না, দেশকে তাঁরা বিভ্রান্ত করছেন : পীযূষ গোয়েল
Image

সভার কাজ ঠিকভাবে চলুক তা বিরোধীরা চাইছে না, দেশকে তাঁরা বিভ্রান্ত করছেন : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য বিরোধীদের দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েল। তিনি বলেছেন, সভার কাজ ঠিকভাবে চলুক তা বিরোধীরা চাইছে না, দেশকে তাঁরা বিভ্রান্ত করছেন। বিরোধীদের হইহট্টগোলের কারণে মঙ্গলবারও লোকসভা ও রাজ্যসভার কাজকর্ম পন্ড হয়েছে। আগামী ২৩ মার্চ বেলা এগারোটা অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। এই অচলাবস্থার জন্য কংগ্রেস-সহ বিরোধীদের দায়ী করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের তরুণ প্রজন্মের কাছে কী বার্তা পৌঁছেছে সে বিষয়ে সদনের সদস্যরা উদ্বিগ্ন। বিরোধীরা আবারও সংসদকে অসম্মান করেছে। শিরোনামে থাকার আর কোনও কারণ নেই তাঁদের।”

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েল আরও বলেছেন, বিরোধীরা সরকার ও বিরোধীদের মধ্যে সমস্যা মেটাতে অস্বীকার করেছে। বোঝাই যাচ্ছে সভার কাজ ঠিকভাবে চলুক তা বিরোধীরা চাইছে না, দেশকে তাঁরা বিভ্রান্ত করছেন। আগামী দিনে দেশ এ সবের কড়া জবাব দেবে। পীযূষ গোয়েল আরও বলেছেন, কংগ্রেসের জয়রাম রমেশ চেয়ারম্যানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে রাজি হননি বিরোধীদলের নেতা। আমরা এর নিন্দা জানাই। সংসদের জন্য খুবই দুঃখজনক পরিস্থিতি।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top