News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডি নগরে পশ্চিম জেলা ভিত্তিক সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান শুরু
Image

এডি নগরে পশ্চিম জেলা ভিত্তিক সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ সোমবার আগরতলা পুর নিগমের অরুন্ধতী নগর স্থিত ৩৯ নম্বর ওয়ার্ড অফিসে সুস্থ শৈশব সুস্থকৈশোর অভিযান ৪,০   পশ্চিম জেলা ভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে৷  রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান সংগঠিত করার যে পরিকল্পনা গ্রহণ করেছে তাকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে এই কর্মসূচিকে সঠিকভাবে রূপায়ণের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে৷ প্রতিটি জেলায় জেলা ভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় সোমবার৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানী আগরতলা শহরের অরুন্ধতীনগর স্থিত ৩৯ নম্বর ওয়ার্ড অফিসে  পশ্চিম জেলা ভিত্তিক সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়৷ সোমবার জেলা ভিত্তিক  এই অনুষ্ঠানে ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের কপর্োরেটর অলক রায় ও পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস সহ অন্যান্যরা৷ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই কর্মসূচিকে সঠিকভাবে রূপায়ণের জন্য সকলের প্রতি আহ্বান জানান৷

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top