News Flash

  • Home
  • বাণিজ্য
  • এটিএম-এ দু”হাজার টাকার নোট না রাখার কোনও নির্দেশ দেয়নি সরকার : নির্মলা সীতারমণ
Image

এটিএম-এ দু”হাজার টাকার নোট না রাখার কোনও নির্দেশ দেয়নি সরকার : নির্মলা সীতারমণ

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): এটিএম-এ গেলে শুধুই বের হচ্ছে ৫০০ টাকার নোট। দু”হাজারের নোট কিছুতেই মিলছে না এটিএম থেকে। কিন্তু কেন? এই বিষয়ে নানা কথা শোনা যাচ্ছে। এই নিয়ে সোমবার লোকসভায় লিখিত জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললেন, “ব্যাঙ্কগুলিকে দু”হাজার টাকার নোট এটিএম-এ না রাখার কোনও নির্দেশই সরকার দেয়নি। ব্যাঙ্কগুলি নিজেদের ইচ্ছাতেই ক্যাশ ভেন্ডিং মেশিনে টাকা রাখছে।”

অন্য একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্ট অনুসারে, ২০১৭ সালের মার্চের শেষ পর্যন্ত ৫০০ টাকা এবং দুই হাজার টাকা মূল্যমানের ব্যাঙ্ক নোটের মোট মূল্য ৯.৫১২ লক্ষ কোটি টাকা ছিল এবং মার্চ পর্যন্ত ২০২২-এর শেষে ছিল ২৭.০৫৭ লক্ষ কোটি টাকা। তিনি বলেন, আরবিআই বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০১৯-২০ থেকে দুই হাজার টাকার নোট সরবরাহের জন্য ইন্ডেন্ট স্থাপন করা হয়নি।

Releated Posts

চীনকে ছাপিয়ে ভারতে বাড়ছে বৈশ্বিক বিনিয়োগের প্রবাহ: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বৈশ্বিক শেয়ারবাজার মার্চ মাসের পতনের পর এপ্রিল মাসে ঘুরে দাঁড়ালেও, বিদেশি মূলধন আকর্ষণে চীনকে…

ByByNews Desk May 4, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

ইরান সংকটে অচলাবস্থা, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ল ০.৭৩ শতাংশ

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ইরান সংকট সমাধানে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

এপ্রিল মাসে জিএসটি আদায় সর্বোচ্চ, প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছাল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): দেশে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় এপ্রিল মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top