News Flash

Image

কোকরাঝাড়ে ইংরেজি বর্ণমালায় লেখা নাম মুছে দিয়েছে বড়ো ছাত্র সংস্থা

কোকরাঝাড় (অসম), ২০ মার্চ (হি.স.) : বড়ো বর্ণমালা ব্যবহার বাধ্যতামূলক বড়োল্যান্ড অর্থাৎ বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এ৷ তাই বড়োল্যান্ড সদর কোকরাঝাড়ে ইংরেজি বর্ণমালায় লেখা সাইনবোর্ড বা সরকারি প্রকল্পে নাম-ফলক মুছে দিয়েছে নিখিল বড়ো ছাত্র সংস্থা (এবিএসইউ বা এবসু)। পাশাপাশি কোকরাঝাড় শহরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের সাইনবোর্ড বড়ো বর্ণমালায় লিখতে আহ্বান জানিয়েছে এবিএসইউ।

বড়োল্যান্ডে বড়ো ভাষা ব্যবহার করা হচ্ছে না দেখে সরব হয়েছে এবিএসইউ। বিটিআর-এ বড়ো ভাষার প্রধান্যের দাবি তুলে আজ সোমবার বড়োল্যান্ডের সদর কোকরাঝাড়ে বড়ো বর্ণমালা ব্যবহার না করে শুধুমাত্র ইংরেজিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ব্যবহৃত সাইনবোর্ডগুলি কালো কালি দিয়ে মুছে দিয়েছেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা।

কোকরাঝাড় শহরের বিভিন্ন জায়গায় নগরোন্নয়ন বিভাগের নাম-ফলকেও ইংরেজি বর্ণমালায় লেখা শব্দবন্ধগুলি মুছে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে এবিএসইউর সাধারণ সম্পাদক খামফা বসুমতারি বলেন, বড়ো ভাষাকে বিটিআর-এ অগ্রাধিকার দেওয়া উচিত। নামের বোর্ডে প্রথমে বড়ো, দ্বিতীয় অসমিয়া এবং তৃতীয় ইংরেজি ব্যবহার করতে হবে। বিষয়টি নিয়ে নগরোন্নয়ন দফতরের প্রধানের সঙ্গে আলাপ-আলোচনা সত্ত্বেও কোনও গুরুত্ব না দেওয়ায় আজ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top