News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি, কিন্তু আমরা ভয় পাই না : মল্লিকার্জুন খাড়গে
Image

কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি, কিন্তু আমরা ভয় পাই না : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): ফের একবার বিজেপির সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ প্রসঙ্গে বলতে গিয়ে খাড়গে বলেছেন, কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি, কিন্তু আমরা ভয় পাই না। তিনি আরও বলেছেন, ভারত জোড়ো যাত্রা ৪৬ দিন আগে শেষ হয়েছে, এখন তাঁরা জিজ্ঞাসা করছে তিনি (রাহুল গান্ধী) সেখানে কার সঙ্গে দেখা করেছিলেন। হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে দেখা করেছেন এবং নিজেদের সমস্যার কথা জানিয়েছেন। এখন তাঁরা (দিল্লি পুলিশ) তাঁদের শনাক্ত করতে বলছে। আসলে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি, কিন্তু আমরা ভয় পাই না।”

উল্লেখ্য, গত বছরের ৭ সেপ্টেম্বর থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি শুরু করেছিলেন রাহুল গান্ধী। সেই পদযাত্রা শেষ হয় গত ৩০ জানুয়ারি। শ্রীনগরে এই কর্মসূচিতেই রাহুল বলেছিলেন, ‘‘শুনেছি, মহিলারা এখনও যৌন হেনস্থার শিকার হচ্ছেন।’’ কংগ্রেসের প্রাক্তন সভাপতির এই মন্তব্যের ভিত্তিতেই রবিবার সকাল ১০টায় দিল্লিতে ১২, তুঘলক রোডে রাহুলের বাড়িতে গিয়েছিল দিল্লি পুলিশের একটি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা) সাগরপ্রীত হুডা। পুলিশের দাবি, নারী নির্যাতনের অভিযোগ গুরুতর। তাই কোনও নির্যাতিতার সম্পর্কে রাহুলের কাছে তথ্য থাকলে তা জানান তিনি। সে ক্ষেত্রে নির্যাতিতাদের নিরাপত্তা দেওয়া হবে এবং তদন্ত শুরু করা হবে। এদিকে, রাহুল গান্ধীর ভারতীয় গণতন্ত্র সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এদিন মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “তাঁরা সুযোগ দিলে তিনি (রাহুল গান্ধী) কথা বলবেন। গণতন্ত্রে যদি আমাদের কথা বলতে দেওয়া না হয় তাহলে চলবে কী করে?”

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top