News Flash

Image

 গন্ডাছড়ায় মিলেট ডে উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  গোটা বিশ্ব ,দেশ এবং রাজ্যের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়া মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগেও শনিবার ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ডে উদযাপন করা হয়৷ গন্ডাছড়া রথপাড়া কৃষক বন্ধু কেন্দ্রে প্রচুর সংখ্যক কৃষক ভাইবোনদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে মিলেট ডে  উদযাপন করা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক চন্দ্র কুমার রিয়াং, এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ক্ষত্রজয় রিয়াং সহ দপ্তরের অন্যান্য কর্মীরা৷ সেখানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক চন্দ্র কুমার রিয়াং ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ডে’’র গুরুত্ব তুলে ধরে বিস্তারিতভাবে আলোচনা করেন৷ এদিন দানাশস্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহবান জানানো হয়৷

Releated Posts

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026

আনন্দনগরে বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তদন্তের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১ আগস্ট: শ্রীনগর থানাধীন আনন্দনগর ১০ নম্বর পাড়া এলাকায় শনিবার একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top