ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ।। নব নিযুক্ত যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে সৌজন্যমুলক সাক্ষাৎকারে মিলিত হয়েছেন ত্রিপুরা চেস্ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। রবিবার। ক্রীড়ামন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার পাশাপাশি রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয় শংসাপত্রও। ত্রিপুরা দাবা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন রাজ্য দাবা সংস্থার কর্তারা। ত্রিপুরার দাবা-র উন্নতিতে কী কী করা হচ্ছে তাও নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রীর সামনে তুলে ধরা হয়। ক্রীড়ামন্ত্রীও আশ্বাস দেন যাবতীয় সহযোগিতা করার। রাজ্য দাবা সংস্থার পক্ষে সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা, যুগ্ম সচিব নির্মল দাস, কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ প্রমূখ উপস্থিত ছিলেন।

ক্রীড়ামন্ত্রী সকাশে রাজ্য দাবা সংস্থা
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















