News Flash

  • Home
  • খেলা
  • হার্ভেকে নকআউট করে চলমান সংঘ শেষআটে
Image

হার্ভেকে নকআউট করে চলমান সংঘ শেষআটে

চলমান:- ১৪৫/৮(২১)

হার্ভে:- ১১৭/৯(২১)

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৯ মার্চ।। দুর্দান্ত জয় ছিনিয়ে চলমান সংঘও শেষ আটে পৌঁছল। নকআউট হতে হলো হার্ভেকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চলমান সংঘ ২৮ রানের ব্যবধানে তপন স্মৃতি নক আউটের কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। খেলা ছিল মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে। টিসিএ আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। সকালের বৃষ্টিতে ম্যাচ দুপুর সোয়া একটায় শুরু হলে ওভার সংখ্যা কমিয়ে একুশ করা হয়। টস জিতে হার্ভে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের সুবিধা পেয়ে চলমান সংঘ সীমিত ২১ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে নবজ্যোতি দেবনাথের অপরাজিত ৪৩ রান এবং ওপেনার তন্ময় দাসের ৩৩ রান উল্লেখযোগ্য। শেষদিকে দেবোত্তম ঘোষের অপরাজিত চৌদ্দ রান উল্লেখ করার মতো। হার্ভের তথাগত চক্রবর্তী, পৌরুষ মিশ্র ও অর্কজিৎ দাস দুটি করে এবং সুরজ সরকার ও সমীর দেববর্মা একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে হার্ভে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করতেই সীমিত ২১ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে পামির দেবনাথ ৩১ রান এবং প্রতীক দেববর্মা ২৬ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। চলমান সংঘের অধিনায়ক লক্ষণ পাল ২২ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া রাজিব সাহা ও জয়দেব দেব দুটি করে এবং কৃষ্ণধন নমঃ ও তন্ময় দাস একটি করে উইকেট পেয়েছে। উল্লেখ্য, ২৩ মার্চ তৃতীয় কোয়ার্টার ফাইনালে চলমান সংঘ খেলবে সংহতির বিরুদ্ধে।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top