News Flash

  • Home
  • খেলা
  • টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত স্মিথের, ভারতীয় দলে রোহিত-অক্ষর
Image

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত স্মিথের, ভারতীয় দলে রোহিত-অক্ষর

বিশাখাপত্তনম, ১৯ মার্চ (হি.স.) : মুম্বইয়ে প্রথম একদিনের ম্যাচ জিতে এবার বিশাখাপত্তনমে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। রবিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এই ম্যাচে ভারতীয় দলের ফিরলেন অধিনায়ক রোহতি শর্মা। সেই সঙ্গে টপ-অর্ডারের ব্যাটিং লাইন-আপেও বদল হয়েছে ভারতের। প্রথম ম্যাচে ওপেন করা ঈশান কিষাণকে এই ম্যাচে বেঞ্চে বসানো হয়েছে। শার্দূল ঠাকুরের বদলে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। ওপেন করছেন রোহিত এবং শুভমন গিল।

অস্ট্রেলিয়া দলেও দু’টি বদল হয়েছে দ্বিতীয় একদিনের ম্যাচে। গ্লেন ম্যাক্সওয়েল চোটের কারণে ফের ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন নাথন এলিস এবং উইকেট-কিপার জস ইংগলিসের বদলে প্রথম একাদশে ফিরেছেন অ্যালেক্স কেরি। বিশাখাপত্তনমের পিচ অনেক বেশি ব্যাটিং সহায়ক হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে, নতুন বলে পেসাররা কিছুটা হলেও সাহায্য পেলেও পেতে পারেন। তবে, টসে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে শিশির সমস্যা না করলে, স্পিনাররা টার্ন পাবেন এই উইকেট থেকে।
উল্লেখ্য, ভারতের হয়ে প্রথম ম্যাচে ছন্দে দেখা শুভমন বড় রান করতে পারেননি। ভারতের বাকি ব্যাটাররা নতুন বলে ওয়াংখেড়ের পিচে সমস্যায় পড়লেও শুভমন তাঁর স্বাভাবিক ব্যাটিং করছিলেন। তবে, আজ তাঁর ব্যাট থেকে চেনা ছন্দে বড় রানের অপেক্ষায় রয়েছে দল এবং ভারতীয় সমর্থকরা।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top