News Flash

Image

বিজেপি বিধায়কের কর্মসূচিতে বিক্ষোভ তৃণমূলের

দেওয়ানহাট, ১৯ মার্চ (হি.স.) : বিজেপি বিধায়ককে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল। রবিবার কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বিজেপি কর্মী রতন পালের বাড়িতে ‘বুথ সশক্তিকরণ’ কর্মসূচিতে যোগ দেন । সেই সময় তৃণমূল নেতা-কর্মী সমর্থকরা ওই বিজেপি কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

রবিবার সকালে কোচবিহারের ঘুঘুমারি পালপাড়া এলাকায় ১৬৯ নম্বর বুথের বিজেপি কর্মী রতন পালের বাড়িতে ‘বুথ সশক্তিকরণ’ কর্মসূচিতে যোগ দেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। সেই সময় এলাকার তৃণমূল নেতা-কর্মী সমর্থকরা ওই বিজেপি কর্মীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু তারপরও এলাকা ছাড়েননি তৃণমূল কর্মী সমর্থকরা। বিধায়ক কর্মসূচি সেরে ফিরে যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাঁকে কালো পতাকা দেখায়।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top