News Flash

Image

শহরে রাজকুমার রাও

কলকাতা, ১৮ মার্চ (হি. স.): বর্তমানে বলিউড অভিনেতা অভিনেত্রীদের ঝোঁক দেখা যাচ্ছে কলকাতায় এসে ছবির প্রচারের। এবার সেই তালিকা থেকে বাদ গেলেন না বলিউড অভিনেতা রাজকুমার রাও। শনিবার আগরপাড়ায় প্রথমে ওয়াকাথন-এ যোগ দেন রাজকুমার সেখান থেকে আগরপাড়া নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জেআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছবির প্রচার করেন। মঞ্চে উঠে বাস্তব জীবনের নায়কদের সম্বর্ধনা দেন রাজকুমার।

আসলে মুক্তি পেতে চলেছে রাজকুমার রাওয়ের নতুন ছবি ‘ভিড়’। সেই ছবি প্রচার করতেই কলকাতায় এসেছেন অভিনেতা। এই ছবির হাত ধরেই আরও একবার দর্শক দেখতে পাবেন লকডাউনের কাহিনী। অনুভব সিনহা পরিচালিত ‘ভিড়’ ছবিতে রাজকুমার রাও ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর, দিয়া মির্জা, পঙ্কজ কাপুর, আশুতোষ রাণা এবং কৃতিকা কামরা। আগামী ২৪ মার্চ মুক্তি পাবে ‘ভিড়’।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top