News Flash

  • Home
  • দেশ
  • বিলাসপুরের কংগ্রেস নেতা সঞ্জু ত্রিপাঠীর খুনের মামলায় গ্রেফতার এক শুটার
Image

বিলাসপুরের কংগ্রেস নেতা সঞ্জু ত্রিপাঠীর খুনের মামলায় গ্রেফতার এক শুটার

বিলাসপুর, ১৮ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের বিলাসপুর শহরের কংগ্রেস নেতা সঞ্জু ত্রিপাঠী হত্যার ঘটনায় পুলিশ এখনও লাগাতার গ্রেফতার করছে। শনিবার বিলাসপুর পুলিশের অতিরিক্ত এসপি রাজেন্দ্র জয়সওয়াল বলেন, এই মামলায় পলাতক একজন শ্যুটারকে উত্তর প্রদেশের লখনউ থেকে গ্রেফতার করা হয়েছে।

এই অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই উত্তরপ্রদেশে খুন, খুনের চেষ্টা ও অন্যান্য অপরাধের প্রায় ডজনখানেক মামলা রয়েছে। ধৃত শার্প শুটারের কাছ থেকে একটি বোতাম ছুরিও উদ্ধার করেছে পুলিশ। যদিও হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। শ্যুটারকে গ্রেফতার করেছে ইউপি এটিএস। এখনও ৪ বন্দুকধারী পলাতক রয়েছে।
হত্যা মামলার ৯০ দিন পার হওয়ায় শুক্রবার ১৫০০ পৃষ্ঠার একটি চার্জশিট পেশ করা হয়েছ, যেখানে ১৯ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং পাঁচ শুটার পলাতক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েচে, পলাতক অভিযুক্তদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের বানারসের বাসিন্দা শুটার দানিশ আনসারি, বেনারসের বাসিন্দা এজাজ আনসারি ওরফে বয়স ওরফে সোনু, মানিকপুরের বাসিন্দা বিনয় দ্বিবেদী ওরফে গুরুজি ওরফে বাসু সিং, চিত্রকুট, পাপ্পু। বানারসের বাসিন্দা দধি ও গাজীপুরের সান্দপুর দেবকালী। মাউপাড়ার বাসিন্দা তাবিজ আনসারী ওরফে ইরফান। তাদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top