News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি বড়জলা মণ্ডল অফিসে যুব মোর্চামোর্চার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

বিজেপি বড়জলা মণ্ডল অফিসে যুব মোর্চামোর্চার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷   বড়জলা মণ্ডল অফিসে যুব মোর্চা বড়জলা মন্ডলের উদ্যোগে শুক্রবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়৷  ভারতীয় জনতা যুব মোর্চা বড়জলা মন্ডলের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় বড়জলা মণ্ডল অফিসে৷ উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক সহ এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস ও অন্যান্য বিজেপির রাজ্য নেতৃত্বরা৷ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে  ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন নির্বাচনের জন্য গত কিছুদিন ধরে এ ধরনের রক্তদান শিবির অনেকটাই কমে গিয়েছিল৷ নির্বাচনের পর নতুন সরকার শপথ গ্রহণ করেছে৷ নতুন উদ্যমে শুরু হবে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম৷ যুব মোর্চার কর্মী বন্ধুরা বড়জলা মন্ডল অফিসে রক্তদান শিবিরের মধ্য দিয়ে যে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন তার জন্য তিনি প্রত্যেককে শুভেচ্ছা , অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ তিনি বলেন শুধু দলীয় কর্মী সমর্থকদের এ ধরনের রক্তদান শিবিরে শামিল করলে চলবে না সমাজের সব অংশের যুবক-যুবতী সহ সকল স্তরের জনগণকে এ ধরনের রক্তদান শিবিরে শামিল করতে হবে৷

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top