নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ বড়জলা মণ্ডল অফিসে যুব মোর্চা বড়জলা মন্ডলের উদ্যোগে শুক্রবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়৷ ভারতীয় জনতা যুব মোর্চা বড়জলা মন্ডলের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় বড়জলা মণ্ডল অফিসে৷ উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক সহ এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস ও অন্যান্য বিজেপির রাজ্য নেতৃত্বরা৷ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন নির্বাচনের জন্য গত কিছুদিন ধরে এ ধরনের রক্তদান শিবির অনেকটাই কমে গিয়েছিল৷ নির্বাচনের পর নতুন সরকার শপথ গ্রহণ করেছে৷ নতুন উদ্যমে শুরু হবে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম৷ যুব মোর্চার কর্মী বন্ধুরা বড়জলা মন্ডল অফিসে রক্তদান শিবিরের মধ্য দিয়ে যে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন তার জন্য তিনি প্রত্যেককে শুভেচ্ছা , অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ তিনি বলেন শুধু দলীয় কর্মী সমর্থকদের এ ধরনের রক্তদান শিবিরে শামিল করলে চলবে না সমাজের সব অংশের যুবক-যুবতী সহ সকল স্তরের জনগণকে এ ধরনের রক্তদান শিবিরে শামিল করতে হবে৷

বিজেপি বড়জলা মণ্ডল অফিসে যুব মোর্চামোর্চার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’
ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…
প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী
আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…
কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী
আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…
বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর
আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…


















