News Flash

  • Home
  • দেশ
  • বিএসএফের পর আরও এক আধাসেনায় সংরক্ষণ পাবেন অগ্নিবীররা, নয়া ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের
Image

বিএসএফের পর আরও এক আধাসেনায় সংরক্ষণ পাবেন অগ্নিবীররা, নয়া ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : শুধু সীমান্তরক্ষী বাহিনীতে (বিএসএফ) নয়, সিআইএসএফেও সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। শনিবার নয়া বিবৃতিতে জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বিএসএফের মতোই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেও ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে অগ্নিবীরদের জন্য। বিএসএফের মতো সিআইএসএফেও বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনায় যোগ দেওয়া জওয়ানদের।

স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য বয়সে ছাড়ের ঊর্ধ্বসীমা হবে ৫ বছর। পরবর্তী ব্যাচগুলির জন্য এই ছাড়ের ঊর্ধ্বসীমা হতে চলেছে ৩ বছর। বিএসএফের মতোই যে সব অগ্নিবীর সিআইএসএফ-এর নিয়োগে সংরক্ষণের আওতায় আসবেন তাদের শারীরিক সক্ষমতার পরীক্ষাও দিতে হবে না। এই নিয়ে দুই আধাসেনায় সংরক্ষণ পেলেন অগ্নিবীররা।
উল্লেখ্য, সেনাবাহিনীর লোকবল অক্ষুন্ন রেখে আধুনিকীকরণের স্বার্থে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এর মাধ্যমে সেনায় অস্থায়ীভাবে ৪ বছরের জন্য কর্মী নিয়োগ হচ্ছে। যাদের পোশাকি নাম ‘অগ্নিবীর’। চার বছরের মেয়াদ শেষে ১০ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী কমিশন দেওয়া হবে বলে সেসময় ঘোষণা করে কেন্দ্র। বাকি ৯০ শতাংশ অগ্নিবীরের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। কেন্দ্রের নয়া ঘোষণায় আরও কিছু অগ্নিবীরের ভবিষ্যৎ সুরক্ষিত হল।

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top