News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাথে আলোচনা করলেন বিএসএফের ডিজি
Image

সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাথে আলোচনা করলেন বিএসএফের ডিজি

আগরতলা, ১৮ মার্চ (হি. স.) : ত্রিপুরায় ইন্দো-বাংলা সীমান্ত সুরক্ষার খুটিনাটি খতিয়ে দেখেছেন বিএসএফের ডিজি ড. সুজয় লাল থাওসেন। ত্রিপুরা সফরে এসে তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী এবং বিএসএফের রাজ্যে কর্মরতদের সাথে আলোচনা করেছেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সাথেও দেখা করেছেন। 

বিএসএফের ডিজি ড. থাওসেন গত ১৬ মার্চ ত্রিপুরা সফরে এসেছেন। তাঁর সাথে ছিলেন এডিজি(ইসি) সোনালী মিশ্র। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং মুখ্য সচিব জে কে সিনহার সাথে সৌজন্যমূলক সাক্ষাত করেন। 

ত্রিপুরা সফরে বিসিএফের ডিজি বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। কাঁটা তারের বেড়া বসানো হয়নি এমন দীপক বিওপি এবং এন সি নগরে সিঙ্গল রো ফেন্সিং-র কাজ পরিদর্শন করেছেন তিনি। এন সি নগর বিওপি-তে তিনি প্রহরী সম্মেলনে অংশ নিয়েছেন। এরপর তিনি আগরতলা-আখাউড়া আইসিপি ঘুরে দেখেছেন। সেখানে তাঁকে বিজিবি সারাইলের রিজিওনাল কমান্ডার সম্বর্ধনা দিয়েছেন। সীমান্ত নিরাপত্তা নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। মূলত, সীমান্ত ব্যবস্থাপনা, নেশা সামগ্রী পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে সমন্বয় সাধনে দুই সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকের বিস্তারিত আলোচনা হয়েছে। 

বিএসএফের ডিজি ড. থাওসেন ইন্দো-বাংলা আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত বাহিনীর জওয়ানদের সাথেও কথা বলেছেন। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সম্পর্কে তাঁদের কাছ থেকে জেনেছেন। তিনি সীমান্ত নিরাপত্তায় দিনরাত কঠোর পরিশ্রমের জন্য কুর্ণিশ জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top