News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চার দফা দাবীতে ডিজিপিকে ডেপুটেশন বামপন্থী ছাত্রসংগঠনগুলির
Image

চার দফা দাবীতে ডিজিপিকে ডেপুটেশন বামপন্থী ছাত্রসংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷  চার দফা দাবিতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল এস এফ আই রাজ্য কমিটি  ও – টি এস ইউ কেন্দ্রীয় কমিটি৷ ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ডেপুটেশন প্রদান বলে জানান নেতৃত্বরা৷  সুকল-কলেজের সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলির বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা, নির্দিষ্ট পরিচয় পত্র ও  অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার সময়ে অন্যদের কলেজে ঢোকা নিয়ন্ত্রণ করা,  কলসিমুড়া সুকলে বোমা কান্ডের ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল এস এফ আই রাজ্য কমিটি  ও – টি এস ইউ কেন্দ্রীয় কমিটি৷ ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন এসএফআই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব ও টিএসইউ -র রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা৷ তাদের বক্তব্য নির্বাচনী ফলাফল পরবর্তী হিংসার কারণে ছাত্র-ছাত্রীরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ কলেজগুলিতে পরীক্ষা শুরু হয়েছে৷ কিন্তু বিভিন্ন মহকুমায় ভয়মুক্ত পরিবেশে পরীক্ষা দেবার মত পরিস্থিতি নেই৷ রাজ্যজুড়ে সাধারন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা একেবারেই বিপন্ন হয়ে পড়েছে৷ তাই এই অবস্থায় ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ডেপুটেশন প্রদান বলে জানান নেতৃত্বরা৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top