নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ জিবি ভাল্লুকিয়া লুঙ্গা এলাকার বাসিন্দা প্রীতম যাদব নামে ২৩ বছরের এক যুবককে বুধবার থেকে নিখোঁজ৷ বহু খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরী করে পরিবারের সদস্যরা৷ পিতা স্বপন যাদব জানান প্রীতম সারাক্ষন বাড়িতেই থাকত৷ তেমন কোন কাজ করত না৷ মাঝে একটি কাজে যুক্ত হলেও গত তিন মাস সেখানে যায় না৷ এই নিয়ে মা সুমা যাদব ছেলেকে কিছু কথা শোনান৷ এরপর থেকে প্রীতম একটু চুপচাপ হয়ে যায়৷ বিকালের দিকে বাড়ি থেকে বেড়িয়ে যায় সে৷ আর খোঁজ মেলেনি তার৷ নিখোঁজ যুবকের পিতা স্বপন যাদব ছেলেকে ফিরে পেতে প্রশাসনের কাছে আর্জি জানান৷ এদিকে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙ্গে পড়েছে মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা৷

ভাল্লুকিয়া লুঙ্গায় এক যুবক নিখোঁজ
Releated Posts
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…


















