News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা শান্তিতেই
Image

তেলিয়ামুড়ায় মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা শান্তিতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত  মাধ্যমিক পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হল৷ রাজ্যে অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়াতেও পাঁচটি সেন্টারে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে৷
তেলিয়ামুড়ার পাঁচটি সেন্টার হল কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়,  তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সারদাময়ী উচ্চ বিদ্যালয় এবং মুঙ্গিয়াকামি উচ্চতর বিদ্যালয়৷ এই পাঁচটি সেন্টারের পরিচালন কমিটির সম্পাদক অর্থাৎ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা জানান,, কবি নজরুল বিদ্যাভবনে মোট পরীক্ষার্থী ২৮১ জন, এরমধ্যে ১৩৯ জন ছাত্র এবং ১৫২ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে৷ অন্যদিকে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারে মোট পরীক্ষার্থী ১৩৩ জন, এরমধ্যে ৬৯ জন ছাত্র এবং ৬৩ জন ছাত্রী এবং ১ জন কমপার্টমেন্টাল পরীক্ষার্থী রয়েছে৷ অপরদিকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারে মোট পরীক্ষার্থী ৩৮৫ জন, এরমধ্যে ২০৩ জন ছাত্র এবং ১৮২ জন ছাত্রী রয়েছে৷ সারদাময়ী উচ্চ বিদ্যালয় সেন্টারে মোট পরীক্ষার্থী ১৪৫ জন, এরমধ্যে ছাত্র ৭৩ জন এবং ৭০ জন ছাত্রী এবং কমপার্টমেন্টাল ২জন পরীক্ষার্থী রয়েছে৷ অন্যদিকে মুঙ্গিয়াকামি উচ্চতর বিদ্যালয় সেন্টারে মোট  পরীক্ষার্থী ২১১জন, এরমধ্যে ছাত্র ১২৪ জন, ৮৫ জন ছাত্রী , কমপার্টমেন্টাল ১ জন এবং এক্সটার্নাল পরীক্ষার্থী ১ জন রয়েছে৷ এই পাঁচটি সেন্টার পরিচালন কমিটির সম্পাদক প্রণয় দেববর্মা জানালেন  মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৫৫ জন৷ এরমধ্যে ছাত্র সংখ্যা ৫৯৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫৫২ জন এদিকে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এক প্রতিনিধি দল পাঁচটি পরীক্ষা সেন্টার গুলি পরিদর্শন করেন৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top