News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ
Image

মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ

কলকাতা, ১৫ মার্চ (হি স)। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বুধবার কালীঘাট অভিযান করে মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। মোতায়েন ছিল পুলিশ।

এর আগে ২১ ফেব্রুয়ারি, একই কারণে কালীঘাট অভিযানের ডাক দেয় মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ। হাজরা মোড়ে ধুন্ধুমার বাধে। মাদ্রাসা চাকরিপ্রার্থীদের দাবি, পাস করা সত্ত্বেও গতবছরে ৭ বছরে চাকরি মেলেনি। অবিলম্বে নিয়োগের দাবিতে বুধবার ফের তাঁরা কালীঘাট অভিযান করে।

অভিযোগ, চাকরির পরীক্ষায় পাস করার ৮-১০ বছর পেরিয়ে গিয়েছে। অথচ, বহু যোগ্য চাকরিপ্রার্থী নিয়োগ পাননি। টাকার বিনিময়ে বহু অযোগ্য ব্যক্তিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষকতায় নিয়োগ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ও দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে মঙ্গলবার কালীঘাট অভিযানের ডাক দেয় মাদ্রাসা সার্ভিস কমিশনের যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ। তবে বিক্ষোভ মিছিল কালীঘাটে পৌঁছতে দেয়নি কলকাতা পুলিশ । অশান্তির আঁচ পেতেই এদিন সকাল থেকে হাজরা মোড়ে বিশাল পুলিশবাহিনী মোতায়ন ছিল।

ব্যানার ফেস্টুন হাতে চাকরি প্রার্থীরা হাজরা মোড়ে পৌঁছতেই পুলিশ আটক করে। নিয়ে যাওয়া হয় লালবাজারের সেন্ট্রাল লক-আপে। বিক্ষোভকারীদের সকলেই ষষ্ঠ এসএলএসটি ২০১৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ। বিক্ষোভকারীদের বক্তব্য, “পরীক্ষায় পাশ করার পরেও দীর্ঘদিন নিয়োগ হয়নি । শূন্যপদে অর্থের বিনিময়ে ভুয়ো শিক্ষক নিয়োগ করা হয়েছে।”

Releated Posts

সিঙ্গাপুরে ভারতীয় মন্ত্রীদের বৈঠক, কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপ বাস্তবায়নে অগ্রগতি…

ByByNews Desk Aug 20, 2026

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top