News Flash

  • Home
  • বিনোদন
  • জন্মদিনে নতুন পুলিশ স্টেশনের উদ্বোধন রোহিত শেট্টির
Image

জন্মদিনে নতুন পুলিশ স্টেশনের উদ্বোধন রোহিত শেট্টির

মুম্বই, ১৪ মার্চ (হি.স.) : জন্মদিনে বলিউডের পরিচালক রোহিত শেট্টিকে বিশেষ সম্মান মুম্বই পুলিশের। পরিচালকের ৪৮তম জন্মদিনে তাঁকে দিয়ে মুম্বইয়ের জুহু বিচে একটি নতুন পুলিশ স্টেশনের উদ্বোধন করালেন মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফনসলকর ।

রোহিত শেট্টি নিজের প্রযোজিত ও পরিচালিত বহু সিনেমায় পুলিশদের জীবন, তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার নানা দিক ও দ্বন্দ্বকে তুলে ধরেছেন বারবার। সেই গল্প বলতে তিনি সফলও হয়েছেন। এছাড়াও রোহিত মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার রাকেশ মারিয়ার জীবন নিয়ে ছবি করতে উদ্যোগী হয়েছেন। ২০১৯-এ করোনার অতিমারির সময় মুম্বই পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণকার্যে এগিয়ে এসেছেন। কখনও মুম্বই পুলিশের স্পেশাল ডিভিশনের জন্য ভিডিও তৈরি করেছেন। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার পুলিশ অফিসার হিসেবে জনপ্রিয় ও চূড়ান্ত সফল হিন্দি ছবি ‘সূর্যবংশী’ ছবিতে অক্ষয় কুমারকে পর্দায় হাজির করেছেন। এভাবে নানা কারণেই হিন্দি ছবির প্রযোজক, পরিচালক রোহিত শেট্টি ও মুম্বই পুলিশ একাত্ম হয়েছেন নানাভাবে, নানা দৃষ্টিকোণ থেকে।

আজ সেই রোহিত শেট্টির ৪৮ তম জন্মদিনে মুম্বই পুলিশ এক অভিনব উদ্যোগ নিল। মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফনসলকর মুম্বইয়ের জুহু বিচে এক নতুন পুলিশ স্টেশনের উদ্বোধন করালেন হিন্দি ছবির পরিচালক রোহিত শেট্টিকে দিয়ে। মুম্বইয়ের পশ্চিম সান্তাক্রুজে আরব সাগরের তীর ঘেঁষা বিখ্যাত জুহু বিচে উদ্বোধন হওয়া নতুন পুলিশ স্টেশনটি তৈরিতে প্রযোজক, পরিচালক রোহিত শেট্টিরও ব্যক্তিগত অবদান রয়েছে বলে জানা গেল।

Releated Posts

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top